মধ্যপ্রাচ্যে আমেরিকার পরাজয় ঘটেছে: ঈদের খুতবায় সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i59020-মধ্যপ্রাচ্যে_আমেরিকার_পরাজয়_ঘটেছে_ঈদের_খুতবায়_সর্বোচ্চ_নেতা
মধ্যপ্রাচ্যে আমেরিকার পরাজয় ঘটেছে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা। তিনি আজ (শুক্রবার) তেহরানের প্রধান ঈদুল ফিতরের খুতবায় বলেছেন, পশ্চিম এশিয়ায় সাত ট্রিলিয়ন ডলার অপচয় হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট যে স্বীকারোক্তি দিয়েছেন তার ফলে তিনি প্রকারান্তরে এ অঞ্চলে আমেরিকার পরাজয় স্বীকার করে নিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ১৫, ২০১৮ ১০:০৬ Asia/Dhaka
  • খুতবার আগে মুসল্লিদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন সর্বোচ্চ নেতা
    খুতবার আগে মুসল্লিদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন সর্বোচ্চ নেতা

মধ্যপ্রাচ্যে আমেরিকার পরাজয় ঘটেছে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা। তিনি আজ (শুক্রবার) তেহরানের প্রধান ঈদুল ফিতরের খুতবায় বলেছেন, পশ্চিম এশিয়ায় সাত ট্রিলিয়ন ডলার অপচয় হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট যে স্বীকারোক্তি দিয়েছেন তার ফলে তিনি প্রকারান্তরে এ অঞ্চলে আমেরিকার পরাজয় স্বীকার করে নিয়েছেন।

সর্বোচ্চ নেতা মুসলিম উম্মাহর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্টের স্বীকারোক্তির অর্থ হচ্ছে ‘বড় শয়তান’ আমেরিকা সর্বোচ্চ চেষ্টা চালিয়েও তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতেও যত অর্থই খরচ করুক না কেন নিজের বাসনা পূরণ করতে পারবে না।

ঈদুল ফিতরের খুতবা দিচ্ছেন সর্বোচ্চ নেতা

ইরানি জনগণের প্রতিরোধ, স্বাধীনচেতা মনোভাব, সাহস, দূরদর্শিতা ও প্রজ্ঞা থেকে সৃষ্ট উদ্বেগের কারণে শয়তানি শক্তিগুলো ইরানের সঙ্গে নিরবচ্ছিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, এসব শক্তি চেষ্টার যেমন ত্রুটি করবে না তেমনি বরাবরের মতোই ব্যর্থ হবে।

ঈদের নামাজের ইমামতি করছেন সর্বোচ্চ নেতা

অবশ্য ইরানি জনগণকে শত্রুর ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে বলে তিনি সতর্ক করে দেন। সর্বোচ্চ নেতা বলেন, সাধারণ মানুষকে ক্লান্ত ও হতাশ করে দেয়ার লক্ষ্যে এখন শত্রুরা ইরানি জনগণের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

তেহরানের ঈদের নামাজে মুসল্লিদের একাংশ

ইরান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক কুদস দিবসের শোভাযাত্রায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এসব শোভাযাত্রা প্রমাণ করছে শত্রুর ইরান বিরোধী প্রচারণা সত্ত্বেও বিশ্বের মুসলিম দেশগুলোর সঙ্গে ইরানি জনগণের সম্পর্কের বন্ধন আরো দঢ় হয়েছে।

তেহরানের প্রধান ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক নারী

ইরানের সর্বোচ্চ নেতা পবিত্র রমজান মাসে অর্জিত তাকওয়া বা খোদাভীতি সারাবছর ধরে রাখার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে পবিত্র কুরআনের সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে সে সম্পর্কের গভীরতা যেন কমে না যায় সেজন্য সবার প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫