ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধে ব্যবস্থা নিন: বিশ্বকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i59516-ইয়েমেনে_সৌদি_আগ্রাসন_বন্ধে_ব্যবস্থা_নিন_বিশ্বকে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, বিশ্ব সম্প্রদায়কে ইয়েমেনের চলমান পরিস্থিতি বুঝতে হবে এবং দেশটিতে সৌদি আরবের আগ্রাসন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৫, ২০১৮ ১৩:৩৩ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, বিশ্ব সম্প্রদায়কে ইয়েমেনের চলমান পরিস্থিতি বুঝতে হবে এবং দেশটিতে সৌদি আরবের আগ্রাসন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আজ (সোমবার) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন। বাহরাম কাসেমি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান নিপীড়িত ইয়েমেনবাসীর কণ্ঠস্বর বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে সাহায্য করার জন্য আঞ্চলিক ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। তিনি জানান, সৌদি আগ্রাসন বন্ধের চেষ্টা করছে ইরান যাতে ইয়েমেনে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া যায়।

সৌদি আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইয়েমেন

আমেরিকা ও ইউরোপের মধ্যকার বাণিজ্য ইস্যু সম্পর্কে বাহরাম কাসেমি বলেন, এটি ইউরোপ ও আমেরিকার মধ্যে নতুন ইস্যু তৈরি করেছে; এখনই এ সম্পর্কে মন্তব্য করা ঠিক হবে না।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্ররা ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া, আহত ও উদ্বাস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। এ নিয়ে একমাত্র ইরান কথা বলছে; বাকি বিশ্ব একেবারেই চুপ রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫