মার্কিন হুমকিতে সিরিয়া থেকে সরে আসবে না ইরান: বেলায়েতি
-
আলী আকবর বেলায়েতি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের হুমকির কারণে সিরিয়া থেকে ইরান সরে আসবে না। তিনি আজ (শুক্রবার) মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবে দেওয়া ভাষণে এ কথা বলেন।
বেলায়েতি আরও বলেছেন, ইরান ও রাশিয়া যদি সিরিয়া থেকে সরে আসে তাহলে সন্ত্রাসীরা আবারও সেখানে প্রভাব বিস্তার করবে। ইরান ও রাশিয়ার উপস্থিতির কারণে সেখানে সন্ত্রাস দমন সম্ভব হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, সিরিয়া ও ইরাক সরকারের আনুষ্ঠানিক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দুই দেশে সামরিক উপদেষ্টা পাঠানো হয়েছে। ইরানি উপদেষ্টারা সিরিয়া ও ইরাকে বৈধভাবে অবস্থান করছে।
আমেরিকার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ ইরানের নেই উল্লেখ করে তিনি বলেন, আমেরিকাকে বিশ্বাস করা যায় না। মার্কিন আগ্রাসন মোকাবেলায় ইরান সিরিয়ার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি জানান।
রাশিয়া ও ইরানের সঙ্গে সম্পর্কে ফাটল সৃষ্টি করতেই আমেরিকা সিরিয়া থেকে ইরানি সামরিক উপদেষ্টাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩