পাকিস্তানের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক চায় ইরান
-
রাষ্ট্রদূত মেহদি হোনারদুস্ত
পাকিস্তানে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মেহদি হোনারদুস্ত সাম্প্রতিক নির্বাচনে তেহরিকে ইনসাফ দল বা পিটিআই’র বিজয়ে সংগঠনটির চেয়ারম্যান ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ইসলামাবাদের সঙ্গে তেহরান শক্তিশালী বহুমাত্রিক সম্পর্ক চায়।
আজ (সোমবার) এক বার্তায় মেহদি হোনারদুস্ত বলেন, পাকিস্তানের জনগণ যে বিপুল সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করেছে তাতে দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সবক্ষেত্রে ইরান সম্পর্ক জোরদার করতে করতে আগ্রহী।
মেহদি হোনারদুস্ত তার বার্তায় ইমরান খানের জন্য সফলতা কামনা করেন। ইমরান খানের নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের জনগণকে স্থিতিশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ উপহার দেবে বলেও তিনি আশা করেন।
গত ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সে নির্বাচনে ইমরান খানের পিটিআই পেয়েছে ১১৫টি আসন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন