আরদেস্তান জামে মসজিদ: ইরানের একটি ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন স্থাপনা
https://parstoday.ir/bn/news/iran-i63803-আরদেস্তান_জামে_মসজিদ_ইরানের_একটি_ঐতিহাসিক_ও_দৃষ্টিনন্দন_স্থাপনা
ইরানের ইসফাহান প্রদেশের একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় মসজিদ হচ্ছে ‘আরদেস্তান জামে মসজিদ’। এ মসজিদটির ঐতিহাসিক গুরুত্বও রয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২৬, ২০১৮ ০৮:০২ Asia/Dhaka
  • আরদেস্তান জামে মসজিদ
    আরদেস্তান জামে মসজিদ

ইরানের ইসফাহান প্রদেশের একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় মসজিদ হচ্ছে ‘আরদেস্তান জামে মসজিদ’। এ মসজিদটির ঐতিহাসিক গুরুত্বও রয়েছে।

মসজিদটির স্থাপত্য শিল্প অসাধারণ। সাসানিয়া, বুইদ, সেলজুক ও সাফাভি আমলের স্থাপত্য কর্মের মিশ্রণ রয়েছে মসজিদটির কারুকার্যখচিত স্থাপত্য শিল্পে। সেলজুক আমলে মসজিদটি বিশ্বের পর্যটকদের নজর কাড়ে।

ইরানের ইস্পাহান প্রদেশের একটি শহরে মসজিদটি হাইপোস্টাইলের অনুকরণে নির্মিত। চারটি তোরণ রয়েছে যাকে বেষ্টন করে আছে কারুকাজময় স্থাপত্য কর্ম। মাটির তৈরি ইট ব্যবহার করা হয়েছে মসজিদটিতে। মাদ্রাসা, হাম্মাম বা গোসল খানা, বাজার, জলাধার ও সরাইখানা রয়েছে মসজিদটিতে।

১৯৩১ সালে 'ইস্পাহান কালচারাল হেরিটেজ, টুরিজ্যম অ্যান্ড হ্যান্ডিক্রাফটস ডিপার্টমেন্ট' মসজিদটিকে ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন