আবারো ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলল আইএইএ
https://parstoday.ir/bn/news/iran-i63925-আবারো_ইরানের_পরমাণু_কর্মসূচিকে_শান্তিপূর্ণ_বলল_আইএইএ
জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ আবারো নিশ্চিত করেছে, ইরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে। গতকাল (বৃহস্পতিবার) আইএইএ’র সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে একথা জানানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩১, ২০১৮ ০১:৩৪ Asia/Dhaka
  • আইএইএ\'র মহাসচিব ইউকিয়া আমানো
    আইএইএ\'র মহাসচিব ইউকিয়া আমানো

জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ আবারো নিশ্চিত করেছে, ইরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে। গতকাল (বৃহস্পতিবার) আইএইএ’র সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে একথা জানানো হয়।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী পরিষদের কাছে পেশ করা প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় নিজের দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে ইরান। দেশটি আইএইএ’র পরিদর্শকদের নিয়মিত নিজের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দিচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

২০১৫ সালের জুলাই মাসে পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর ছয় জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের ফটোসেশন

জার্মানি, জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ২০১৫ সালের জুলাই মাসে পরমাণু সমঝোতা সই করে ইরান। দু’পক্ষ এ সমঝোতা বাস্তবায়ন করছে কিনা তা তদারকির অন্যতম দায়িত্ব পায় আইএইএ। সংস্থাটি এ পর্যন্ত অন্তত ১০টি প্রতিবেদনে এ খবরের সত্যতা নিশ্চিত করেছে  যে, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে।

অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে এবং ইরানের পরমাণু কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করে গত মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়েছেন। ট্রাম্পের এ পদক্ষেপের বিরুদ্ধে বিশ্ব সমাজের ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও মার্কিন সরকার তার ন্যক্কারজনক পদক্ষেপ থেকে সরে আসেনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন