মহররম: শোকের মাস, অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের মাস
https://parstoday.ir/bn/news/iran-i64182-মহররম_শোকের_মাস_অত্যাচারের_বিরুদ্ধে_সংগ্রামের_মাস
আর মাত্র কয়েক ঘণ্টা। আজ (সোমবার) সন্ধ্যার চাঁদ ইরানে নিয়ে আসবে মহররম মাসের বার্তা। এ মাস একদিকে শোকের মাস। অন্যদিকে অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের মাস। জেগে ওঠার মাস। ইয়াজিদি চক্রের বিরুদ্ধে সংগ্রামের প্রতিজ্ঞা নবায়নের মাস।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৮ ১০:৪১ Asia/Dhaka
  • মহররম: শোকের মাস, অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের মাস

আর মাত্র কয়েক ঘণ্টা। আজ (সোমবার) সন্ধ্যার চাঁদ ইরানে নিয়ে আসবে মহররম মাসের বার্তা। এ মাস একদিকে শোকের মাস। অন্যদিকে অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের মাস। জেগে ওঠার মাস। ইয়াজিদি চক্রের বিরুদ্ধে সংগ্রামের প্রতিজ্ঞা নবায়নের মাস।

তোরণ

হজরত হোসেইন(আ)পথই নবীজির পথ। কারবালার প্রান্তরে এ মাসে রক্ত দিয়ে ইসলামের উত্থানের পথই তৈরি করে গেছেন ইমাম হোসেইন এবং তার পবিত্র সাথীরা। আমাদের কাছে অত্যাচারের বিরুদ্ধে নতুন করে সংগ্রামের প্রতিজ্ঞা গ্রহণের আহ্বান নিয়ে আসে তাই প্রতিবছর আসে এ মাস। শোককে শক্তিতে পরিণত করার আহ্বান গোটা মুসলিম জাতির প্রতি জানায় মহররম মাস।

সালাম হে পতাকাবাহী কামারে বনি হাশেম ( আবুল ফজল আব্বাস)

মহররম আসার আগেই তেহরানে এ মাস পালনের প্রস্তুতি নেয়া হয়। মহররম মাসে দোয়া ও শোক সভার আয়োজন করা হয়। মহররম স্মরণে তোরণ নির্মাণ করা হয়। ইমাম হোসেইন(আ) পতাকাবাহী হজরত আবুল ফজল আব্বাস বা কমরে বনি হাশেমের প্রতি জানানো হয় সালাম। কোনও কোনও বাসায়ও ইমাম হোসেইন  স্মরণে ওড়ানো হয় লাল ঝাণ্ডা।  এ ছাড়া, খাবার ও পানীয় বিতরণের কেন্দ্র গড়ে তোলা হয়।

তেহরানের সাজমানে বারনামে জুনুবি বা উত্তর সাজমানে বারনামের আশেপাশে থেকে আজ সকালে এ সব ছবি তোলা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১০