মহররমের তোবারক এবং তেহরানের মানুষের অসীম আগ্রহ
-
তোবারকের জন্য ভিড় করেছেন অনেকেই
ইরানে শোকসভা এবং দোয়ার মহফিল শেষে 'নাজরি' মানে তোবারক বিতরণ করার ঐতিহ্য অনেক পুরনো । এ সব তোবারক নিতে আগ্রহী হ'ন ইরানের সব স্তরের মানুষ।
মহররমের মাসে শোক ও দোয়ার আসরগুলোতেও তোবারক বিতরণ করা হয়। তেহরানের মানুষ বিপুল আগ্রহে মহররমের তোবারক সংগ্রহ করে থাকেন। এ ছাড়া, মহররম উপলক্ষে চা, সরবত, ফলের রসসহ নানা পানীয়ও বিতরণ করা হয়। এ সব বিতরণ কেন্দ্রের সামনেও মানুষ জড়ো হন। অবশ্য খাবার এবং ইরানি বিশেষ ধরণের সুপ 'ওসে রিস্তে' বিতরণের সময়ে ভিড় হয় তুলনামূলক ভাবে বেশি।
তেহরানের মানুষ কল্যাণ লাভের মন বাসনা নিয়ে তোবারক সংগ্রহ করেন। তোবারকের প্রতি তেহরানে আগ্রহ এতোই ব্যাপক যে গ্রহণকারীদের লাইনে বিত্তশালী বা ধনী শ্রেণির নারী-পুরুষদেরও দেখা যাবে। এ ছাড়া, তোবারক পাওয়ার পরই দলবেঁধে তা খেতেও বসে যান অনেকে। বিশেষ করে কমবয়সীদের মধ্যে এ অভ্যাস বেশি চোখে পড়ে।
গতরাতে তেহরানের সাজমানে বারনামে জুনুবি থেকে তোলা হয়েছে এ সব ছবি।#
পার্সটুডে/মূসা রেজা/১৩