আসছে আশুরা: শাণিত হয়ে উঠছে অঙ্গীকার, বাড়ছে তোবারক বিলানোর হার
https://parstoday.ir/bn/news/iran-i64374-আসছে_আশুরা_শাণিত_হয়ে_উঠছে_অঙ্গীকার_বাড়ছে_তোবারক_বিলানোর_হার
আশুরার দিন যতই ঘনিয়ে আসতে থাকে তেহরানে ইয়াজিদি অত্যাচারীর বিরুদ্ধে ইমানের বলে উদ্দীপ্ত সংগ্রামের প্রতিশ্রুতিও ততই শাণিত থেকে শাণিততর হয়ে ওঠে। হজরত হোসেইন (আ)-এর পথ ধরে নবীজির শিক্ষা এবং ইসলামের দীক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার আবারো নবায়ন করা হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৮ ১২:০৬ Asia/Dhaka
  • আসছে আশুরা: শাণিত হয়ে উঠছে অঙ্গীকার, বাড়ছে তোবারক বিলানোর হার

আশুরার দিন যতই ঘনিয়ে আসতে থাকে তেহরানে ইয়াজিদি অত্যাচারীর বিরুদ্ধে ইমানের বলে উদ্দীপ্ত সংগ্রামের প্রতিশ্রুতিও ততই শাণিত থেকে শাণিততর হয়ে ওঠে। হজরত হোসেইন (আ)-এর পথ ধরে নবীজির শিক্ষা এবং ইসলামের দীক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার আবারো নবায়ন করা হয়।

তোবারক বিতরণ চলছে

বাড়তে থাকে শোকসভা, দোয়ার আসরে যোগ দেয়ার এবং তোবারক বিতরণের হারও। শোক অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী-পুরুষ এমনকি শিশুও এ প্রতিশ্রুতি ব্যক্ত করে। শোক অনুষ্ঠানে যোগ দেয়ার আকুতি এতোই প্রবল যে অনেকেই হুইল চেয়ারে করে এসেও এ অনুষ্ঠানে যোগ দেন। 

শোক অনুষ্ঠানে যোগ দিতে  হুইল চেয়ারে করে এসেছেন

এ সব ছবি গতরাতে তেহরানের সাজমানে বারনামে জুনুবি থেকে তোলা হয়েছে। মহররম পালনের শত শত বছরের ঐতিহ্যের সবগুলো ধারাই সেখানে বিরাজ করেছে। ছবিগুলো হয়ে উঠেছে তারই সাক্ষী।#

পার্সটুডে/মূসা রেজা/১৮