আসছে আশুরা: শাণিত হয়ে উঠছে অঙ্গীকার, বাড়ছে তোবারক বিলানোর হার
সেপ্টেম্বর ১৮, ২০১৮ ১২:০৬ Asia/Dhaka
আশুরার দিন যতই ঘনিয়ে আসতে থাকে তেহরানে ইয়াজিদি অত্যাচারীর বিরুদ্ধে ইমানের বলে উদ্দীপ্ত সংগ্রামের প্রতিশ্রুতিও ততই শাণিত থেকে শাণিততর হয়ে ওঠে। হজরত হোসেইন (আ)-এর পথ ধরে নবীজির শিক্ষা এবং ইসলামের দীক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার আবারো নবায়ন করা হয়।
বাড়তে থাকে শোকসভা, দোয়ার আসরে যোগ দেয়ার এবং তোবারক বিতরণের হারও। শোক অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী-পুরুষ এমনকি শিশুও এ প্রতিশ্রুতি ব্যক্ত করে। শোক অনুষ্ঠানে যোগ দেয়ার আকুতি এতোই প্রবল যে অনেকেই হুইল চেয়ারে করে এসেও এ অনুষ্ঠানে যোগ দেন।
এ সব ছবি গতরাতে তেহরানের সাজমানে বারনামে জুনুবি থেকে তোলা হয়েছে। মহররম পালনের শত শত বছরের ঐতিহ্যের সবগুলো ধারাই সেখানে বিরাজ করেছে। ছবিগুলো হয়ে উঠেছে তারই সাক্ষী।#
পার্সটুডে/মূসা রেজা/১৮
ট্যাগ