তেহরানে আশুরা পালন : ‘কারবালার ঘটনার মধ্য দিয়ে জেগে ওঠে ইসলাম’
-
খিমায় আগুন দিতে এগিয়ে আসছে দুশমন বাহিনী
আজ ইরানে পালিত হচ্ছে আশুরা। আশুরা বা ১০ মহররমের এ দিনে কারবালার মরুপ্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে শাহাদত বরণ করেন হজরত হোসেইন(আ) এবং ৭২ জন সাথী। গভীর শোক এবং সব রকম ইয়াজিদি শক্তির বিরুদ্ধে আমৃত্যু লড়াইয়ে অঙ্গীকার ব্যক্ত করার মাধ্যমে ইরান এ দিন পালন করে।
হোসেইনের আত্মত্যাগের অমর গাথা পৃথিবীর মানুষকে আজো সব ধরণের ইয়াজিদি শক্তির বিরুদ্ধে লড়াইয়ে উজ্জীবিত করছে। জালিম পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দীক্ষা দিচ্ছে কারবালার ঘটনা। কারবালার ঘটনার মধ্য দিয়ে জেগে ওঠে নবীজির ইসলাম।
এ দিনে ইরানে দোয়ার আসর, শোকসভা এবং শোক শোভাযাত্রা হয়। পাশাপাশি ঐতিহাসিক শোকাবহ ঘটনা পুনব্যক্ত করা হয়। তুলে ধরা হয় হজরত হোসেইন(আ) শাহাদতের পর ইমাম পরিবার কি ভয়াবহ দুর্যোগে পড়েছিলেন। তাদের খিমা বা তাঁবুতে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। ইমাম বংশের মাসুম শিশুরাও নির্মম নির্যাতনের অসহায় শিকার হয়েছিলেন।
তেহরানের বাজারে বুজুর্গ এবং সাজমানে বারনামে জুনুবি থেকে গতরাত এবং আজ(বৃহস্পতিবার) এ সব ছবি তোলা হয়েছে।
পার্সটুডে/মূসা রেজা/২০