ইরানের আহওয়াজে সন্ত্রাসী হামলায় ২৫ জন শহীদ
-
সামরিক বাহিনীর প্যারেডের ছবি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে আজ (শনিবার) সামরিক বাহিনীর প্যারেড ও কুচকাওয়াজ চলাকালে সন্ত্রাসীদের হামলায় ২৫ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এ প্যারেডের আয়োজন করা হয়েছিল।
আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ বলেছেন, 'আল-আহওয়াজিয়া' নামের সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়েছে। সৌদি আরবের সমর্থনপুষ্ট এই গোষ্ঠীটি এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে।
ইরানের সামরিক বাহিনীর প্যারেডের প্রভাব ও গুরুত্ব ম্লান করতেই এই হামলা চালানো হয়েছে বলে তিনি জানান।

বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সন্ত্রাসীরা প্যারেড প্রাঙ্গনে ঢুকতে না পেরে দূর থেকে গুলি চালায়। এর ফলে হতাহতের এ ঘটনা ঘটে। কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য স্থাপিত মঞ্চ লক্ষ্য করেও তারা গুলি চালিয়েছে।

ইরানের নিরাপত্তা বাহিনী এরইমধ্যে দুই সন্ত্রাসীকে হত্যা ও একজনকে আটক করতে সক্ষম হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন