মুসলিম বিশ্বের উন্নয়নের পথে প্রধান অন্তরায় সন্ত্রাসবাদ: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i64545-মুসলিম_বিশ্বের_উন্নয়নের_পথে_প্রধান_অন্তরায়_সন্ত্রাসবাদ_ইরান
ইরান বলেছে, মুসলিম দেশগুলোর উন্নয়নের পথে অন্যতম প্রধান বাধা হচ্ছে সন্ত্রাসবাদ। মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশের পক্ষ থেকে প্রচার করা উগ্র তাকফিরি চিন্তাধারা এ অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার প্রধান কারণ বলেও তেহরান উল্লেখ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ০২:৩৮ Asia/Dhaka
  • রোববার তেহরানে শামখানির সঙ্গে সাক্ষাৎ করেন উসুবোভ
    রোববার তেহরানে শামখানির সঙ্গে সাক্ষাৎ করেন উসুবোভ

ইরান বলেছে, মুসলিম দেশগুলোর উন্নয়নের পথে অন্যতম প্রধান বাধা হচ্ছে সন্ত্রাসবাদ। মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশের পক্ষ থেকে প্রচার করা উগ্র তাকফিরি চিন্তাধারা এ অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার প্রধান কারণ বলেও তেহরান উল্লেখ করেছে।

তেহরান সফররত আজারবাইজানের স্বরাষ্ট্রমন্ত্রী রামিল উসুবোভ গতকাল (সোমবার) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের মতবিরোধ সৃষ্টি করার লক্ষ্যে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে শামখানি বলেন, প্রতিবেশী দেশগুলোর উচিত পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার মাধ্যমে মতবিরোধ সৃষ্টির ষড়যন্ত্র নস্যাত করে দেয়া।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞাকে ব্যক্তিগত প্রতিশোধ নেয়ার হাতিয়ারে পরিণত করেছেন বলে উল্লেখ করেন শামখানি। তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা কোনো ফল পাবে না বরং উল্টো আন্তর্জাতিক সমাজে আরো বেশি একঘরে হয়ে পড়বে।

সাক্ষাতে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহওয়াজে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানান আজারবাইজানের স্বরাষ্ট্রমন্ত্রী। উসুবোভ বলেন, আজারবাইজান সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫