সিরিয়ায় বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i64756-সিরিয়ায়_বিদ্যুৎ_উৎপাদনের_চুক্তি_করল_ইরান
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একটি ৫৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া শহরে এ কেন্দ্র নিমাণ করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৩, ২০১৮ ১৫:৩৬ Asia/Dhaka
  • ইরান ও সিরিয়ার মধ্যে চুক্তি সই
    ইরান ও সিরিয়ার মধ্যে চুক্তি সই

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একটি ৫৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া শহরে এ কেন্দ্র নিমাণ করা হবে।

রাজধানী তেহরানে সিরিয়ার জ্বালানিমন্ত্রী মুহাম্মাদ জুহাইর খারবুতলি এবং ইরানের জ্বালানিমন্ত্রী রেজা আরদাকানিয়ানের মধ্যে এক বৈঠকের অবকাশে এ চুক্তি হয়। প্রকল্পটিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে গ্যাস এবং আগামী বছর প্রকল্পটি চালু হবে।

ইরানের বিদ্যুৎ ও অবকাঠামো গ্রুপ এ কেন্দ্র নির্মাণ করবে এবং এতে খরচ হবে ৪১ কোটি ১০ লাখ ইউরো। প্রকল্পের জন্য প্রয়োজনীয় গ্যাস ৭০ কিলোমিটার দূর থেকে পাইপলাইনের সাহায্যে সরবরাহ করা হবে।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া

সিরিয়ায় উগ্রসবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান রাজনৈতিক ও সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করার পর যখন আরব দেশটিতে স্থিতিশীলতা ফিরে আসছে তখন ইরান অবকাঠামোগত উন্নয়নে অংশ নিচ্ছে। সিরিয়াকে ইরান আগেই আশ্বস্ত করেছে যে, দেশটির পুনর্গঠনে তেহরান বড় রকমের ভূমিকা পালন করবে।#

পার্সটুডে/এসআইবি/৩