কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করুন: ইউরোপকে জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i64757-কেবল_প্রতিশ্রুতি_নয়_বাস্তবসম্মত_পদক্ষেপ_গ্রহণ_করুন_ইউরোপকে_জারিফ
২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়া সত্ত্বেও এ সমঝোতা রক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পক্ষ থেকে নেয়া চলমান প্রচেষ্টাগুলোর ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তবে তেহরানের স্বার্থে ইইউ'র এসব রাজনৈতিক স্বদিচ্ছাগুলোকে বাস্তবে রূপ দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৩, ২০১৮ ১৫:৪৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়া সত্ত্বেও এ সমঝোতা রক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পক্ষ থেকে নেয়া চলমান প্রচেষ্টাগুলোর ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তবে তেহরানের স্বার্থে ইইউ'র এসব রাজনৈতিক স্বদিচ্ছাগুলোকে বাস্তবে রূপ দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

গতকাল (মঙ্গলবার) বিবিসি'কে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জারিফ পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ উপেক্ষা করে এতে অবিচল থাকার জন্য সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলোর প্রচেষ্টার ভূঁয়সী প্রশংসা করেন।   

পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং ই্ইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি

জারিফ বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী থেরেসা মে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরনসহ ইউরোপের অন্য নেতারা পরমাণু সমঝোতায় অবিচাল থাকার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে, সমঝোতার ফলে সৃষ্ট অর্থনৈতিক সুবিধাগুলো যাতে ইরান উপভোগ করতে পারে। তিনি আরো বলেন, প্রত্যাশার চেয়েও ইউরোপীয় নেতারা অনেক ভালো প্রতিশ্রুতি দিয়েছেন।

ইরানের এ শীর্ষস্থানীয় কূটনীতিক বলেন, ইউরোপের পক্ষ থেকে কেবল প্রতিশ্রুতি দেয়াই যথেষ্ট নয়।বরং ইরান বিরোধী নতুন মার্কিন নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ করে দেয়ার জন্য তাদেরকে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে।#

পার্সটুডে/বাবুল আখতার/৩