২ মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করলেন প্রেসিডেন্ট হাসান রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i65196-২_মন্ত্রীর_পদত্যাগপত্র_গ্রহণ_করলেন_প্রেসিডেন্ট_হাসান_রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার মন্ত্রিসভার সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী আব্বাস আখুন্দি এবং খনিজ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ শারিয়াতমাদারি’র পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২১, ২০১৮ ০২:৪৮ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট হাসান রুহানি
    প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার মন্ত্রিসভার সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী আব্বাস আখুন্দি এবং খনিজ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ শারিয়াতমাদারি’র পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

তিনি শনিবার এই দুই মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে গত কয়েক বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।দুই মন্ত্রী শনিবারই দিনের শুরুতে পদত্যাগপত্র জমা দেন।

আব্বাস আখুন্দি

প্রেসিডেন্ট রুহানি একইসঙ্গে সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মোহাম্মাদ ইসলামিকে এবং খনিজ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে রেজা রাহমানিকে নিয়োগ দিয়েছেন। ভারপ্রাপ্ত মন্ত্রীদেরকে এখন আগামী তিন মাসের মধ্যে ইরানের সংসদ- মজলিসে শুরায়ে ইসলামির আস্থাভোটে জয়ী হতে হবে।

আব্বাস আখুন্দি শনিবার সকালে তার পদত্যাগপত্র জমা দিয়ে সাংবাদিকদের জানান, নগর উন্নয়নের বিষয়ে মতপার্থক্যের জের ধরে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। আখুন্দি চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুইবার সংসদে আস্থাভোটে জয়ী হন।

মোহাম্মাদ শারিয়াতমাদারি

২০১৬ সালের নভেম্বর মাসে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় সেমনান প্রদেশে এক ট্রেন দুর্ঘটনায় ৪৫ যাত্রী নিহত হন। এ ছাড়া, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ শহরের কাছে এক বিমান দুর্ঘটনায় ৬৬ আরোহীর সবাই নিহত হন। এসব বিষয়ে তার পদত্যাগের দাবি জানাচ্ছিলেন সমালোচকরা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১