কেঁদে উঠলেন হোসেনের মাজার প্রাঙ্গণের লাখো মানুষ
কারবালায় গতরাতে এসেছি। নাজাফ থেকে গাড়িতে করে প্রায় ৯৫ কিমি পথ পাড়ি দিতে লেগেছে ছয় ঘন্টারও বেশি। রাস্তা খারাপ নয়। সে ভাবে খারাপ নয় আবহাওয়াও। কিন্তু ভিড়। দলে দলে মানুষ ছুটছেন কারবালায়। গাড়িতে এবং হেঁটে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত রাস্তা পড়েছে ভিড়ের কবলে।
হোসেইন প্রেমিক মানুষের ঢল নামছে কারবালায়। হোসেইনের পথ ইসলামের পথ, প্রিয় নবীজির পথ। মানুষ জানে এ সত্য। তাই মানুষ আসছেন। ব্যাপক মানুষ আসছেন হেঁটে। নবী পরিবারের বন্দি পবিত্র সদস্যদের পায়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মুয়াবিয়া পুত্র ইয়াজিদ বাহিনীর সেই নির্মম ও অমানবিক ঘটনার স্মরণে মানুষ এ ভাবে হাঁটছে কারবালার দিকে।
আজ হোসেইন (আ)’এর মাজার প্রাঙ্গণে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে আশুরা পরবর্তী দিনে নবী পরিবারের প্রতি অসম্মান, হৃদয়হীন এবং অমানবিক আচরণের ঘটনা তুলে ধরা হয়। এ ঘটনা দর্শকদের অনেকেই কাঁদিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৭