মার্কিন মদদে মধ্যপ্রাচ্যে অপরাধ করছে সৌদি আরব ও ইসরাইল: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i65392-মার্কিন_মদদে_মধ্যপ্রাচ্যে_অপরাধ_করছে_সৌদি_আরব_ও_ইসরাইল_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার প্রত্যক্ষ সমর্থন নিয়ে মধ্যপ্রাচ্যে অপরাধযজ্ঞ চালাচ্ছে সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইল। তিনি রোববার মার্কিন টিভি চ্যানেল সিবিএস’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৯, ২০১৮ ০২:৫৬ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার প্রত্যক্ষ সমর্থন নিয়ে মধ্যপ্রাচ্যে অপরাধযজ্ঞ চালাচ্ছে সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইল। তিনি রোববার মার্কিন টিভি চ্যানেল সিবিএস’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

জারিফ বলেন, আমেরিকা সমর্থন জানানোর জন্য মধ্যপ্রাচ্যে কিছু ভুল দেশকে বেছে নিয়েছে এবং এর ফলে এ অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ইরাক ও আফগানিস্তানে মার্কিন আগ্রাসন, ইয়েমেনে সৌদি আগ্রাসনে ওয়াশিংটনের সমর্থন এবং সৌদি রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগির সাম্প্রতিক হত্যাকাণ্ডের ব্যাপারে ওয়াশিংটনের পক্ষপাতমূলক অবস্থান গ্রহণকে মারাত্মক ভুল বলে উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমেরিকার সমর্থন ছাড়া এসব অপরাধযজ্ঞ হতে পারত না।

জামাল খাশোগি

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নির্মমভাবে নিহত হন জামাল খাশোগি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সৌদি আরব থেকে নিরাপত্তা বাহিনীর একটি দল ইস্তাম্বুলে গিয়ে খাশোগিকে হত্যা করে।

এ হত্যাকাণ্ডে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের একজন সহযোগী সরাসরি জড়িত থাকার কারণে এ পাশবিক ঘটনায় যুবরাজের জড়িত থাকার বিষয়টি এখন দিবালোকের মতো স্পষ্ট হলেও আমেরিকার সমর্থন নিয়ে বিন সালমান এ অপরাধে অভিযুক্ত হওয়া থেকে রক্ষা পেতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯