ইরানের সহস্রাধিক শহরে আমেরিকার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/iran-i65568-ইরানের_সহস্রাধিক_শহরে_আমেরিকার_বিরুদ্ধে_ব্যাপক_বিক্ষোভ
ইসলামি প্রজাতন্ত্র ইরানে এক হাজারের বেশি শহরে আজ (রোববার) মার্কিন বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের বার্ষিকী উপলক্ষে এ বিক্ষোভের আয়োজন করা হয়। ১৯৭৯ সালের এ দিনে তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস দখল করে নিয়েছিল ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
নভেম্বর ০৪, ২০১৮ ১৮:১৯ Asia/Dhaka
  • ইরানি নারীদের বিক্ষোভ
    ইরানি নারীদের বিক্ষোভ

ইসলামি প্রজাতন্ত্র ইরানে এক হাজারের বেশি শহরে আজ (রোববার) মার্কিন বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের বার্ষিকী উপলক্ষে এ বিক্ষোভের আয়োজন করা হয়। ১৯৭৯ সালের এ দিনে তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস দখল করে নিয়েছিল ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র।

আজ দিবসটি উপলক্ষে রাজধানী তেহরানসহ সারা দেশের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় তারা মার্কিন সাম্রাজবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে শোভা পাচ্ছিল বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড। সেখানে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য লেখা ছিল। এছাড়া বিক্ষোভকারীরা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের পতাকায় আগুন দিয়েছে।

ছাত্রদের বিক্ষোভ

রাজধানী তেহরানের মূল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গুপ্তচরবৃত্তির আখড়া হিসেবে খ্যাত সাবেক মার্কিন দূতাবাস ভবনের বাইরে। সবার মুখে মুখে ছিল 'আমেরিকা নিপাত যাক, ইসরাইল ধ্বংস হোক' স্লোগান। তারা ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েও স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বলেন, ইরানের মুসলিম জাতি কখনোই অপমান সহ্য করবে না। ইরানিরা অতীতের মতো এবারও মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে বলে তারা মন্তব্য করেছেন। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪