সাম্রাজ্যবাদ-বিরোধী দিবস: তেহরানে মার্কিন এবং ইসরাইলি পতাকায় দেয়া হলো আগুন
নভেম্বর ০৪, ২০১৮ ১৬:০১ Asia/Dhaka
ইরানে আজ (রোববার) পালন করেছে সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের বার্ষিকী। এ উপলক্ষে তেহরানের মার্কিন সাবেক দূতাবাসের সামনে আজ বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
লাখো মানুষের কণ্ঠে উচ্চারিত হয়েছে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল বিরোধী শ্লোগান। সৌদি রাজতন্ত্রের পতনের দাবিতেও শ্লোগান দেয়া হয়েছে। এ ছাড়া, মার্কিন ও ইসরাইলি পতাকায় আগুন দেয়া হয়।
বিক্ষোভরত জনতা আমেরিকা ও ইসরাইলের পতাকা পদদলিত করেছে। ইরানের জনগণ ফিলিস্তিন এবং ইয়েমেনের মানুষের প্রতি সংহতি ঘোষণা করেছে। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী অনেক কার্টুন বহন করেছে। এ ছাড়া, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিরোধী কার্টুন দেখা গেছে তাদের হাতে।#
পার্সটুডে/মূসা রেজা/৪
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন
ট্যাগ