রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রতীক হলো ইসরাইল: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i65775-রাষ্ট্রীয়_সন্ত্রাসবাদের_প্রতীক_হলো_ইসরাইল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রতীক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করতে গিয়ে বাহরাম কাসেমি একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৩, ২০১৮ ১৩:৫২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রতীক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করতে গিয়ে বাহরাম কাসেমি একথা বলেন।

তিনি বলেন, আমেরিকার সমর্থন ও আঞ্চলিক কয়েকটি দেশের নীরবতার সুযোগ নিয়ে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইসরাইল তার অপরাধ এবং আগ্রাসন অব্যাহত রেখেছে। গাজার ওপর ইসরাইলের আগ্রাসন শিগগিরি বন্ধের জন্য পদক্ষেপ নিতে তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

এদিকে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও গাজার ওপর ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে। এছাড়া, ইসরাইলের বিরুদ্ধে হামাস যে বীরত্বপূর্ণ পাল্টা হামলা চালিয়েছে তার প্রশংসা করেছে হিজবুল্লাহ।

ইয়েমেনের হুথি যোদ্ধারাও ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি সংহতি জানিয়েছে। এছাড়া রাশিয়া, মিশর ও জর্দান চলমান সংঘর্ষের জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৩