ইরানে হামলার চিন্তা আর করবে না শত্রুরা: জেনারেল বাকেরি
-
জেনারেল বাকেরি
ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, শত্রুরা কখনোই ইরানে সামরিক হামলার চিন্তা করবে না। তিনি আজ তেহরানে সেনাবাহিনীর স্থল ইউনিটের এক অনুষ্ঠানে এ কথা বলেন।
বাকেরি বলেন, ইরান শত্রুর যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং বিশ্বের শক্তিধর দেশগুলো এখন এ সিদ্ধান্তে পৌঁছেছে যে, ইরানি জাতির সঙ্গে যুদ্ধে গিয়ে কোনো লাভ হবে না।
সামরিক বাহিনীর প্রধান আরও বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তি তাকফিরি চিন্তা ও মতবাদ ছড়িয়ে দিয়ে একদল মুসলমানকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। এর ফলে যে শক্তি ও সামর্থ্য ইহুদিবাদের বিরুদ্ধে ব্যয় করার কথা ছিল তার একটা অংশ মুসলমানরা পরস্পরের সঙ্গে বিবাদের মাধ্যমে নষ্ট করেছে।
পর্যবেক্ষকরা বলছেন, ইসলাম বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে শত্রুরা কৌশলে মুসলমানদেরকে নানা দলে বিভক্ত করে পরস্পরকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে দিয়েছে। এর ফলে ইসলামি শক্তি দুর্বল হয়ে পড়ছে। কারণ তারা সত্য ও ন্যায়ের ধর্ম ইসলামকে ভয় পায়। ধর্মকে দুর্বল করাই তাদের মূল উদ্দেশ্য।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬