হরমুজ প্রণালির বিষয়ে ওয়াশিংটনের যুক্তি দুর্বোধ্য: উলিয়ানভ
https://parstoday.ir/bn/news/world-i162178-হরমুজ_প্রণালির_বিষয়ে_ওয়াশিংটনের_যুক্তি_দুর্বোধ্য_উলিয়ানভ
পার্সটুডে- ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ হরমুজ প্রণালির ব্যাপারে মার্কিন দৃষ্টিভঙ্গির সমালোচনা করে এই জলপথে নৌচলাচলের স্বাধীনতা সম্পর্কে ওয়াশিংটনের দাবিকে স্ববিরোধী বলে উল্লেখ করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে এই বিষয়ে মার্কিন যুক্তি দুর্বোধ্য।
(last modified 2026-08-14T13:33:28+00:00 )
আগস্ট ১৪, ২০২৬ ১৯:৩১ Asia/Dhaka
  • • ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ
    • ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ

পার্সটুডে- ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ হরমুজ প্রণালির ব্যাপারে মার্কিন দৃষ্টিভঙ্গির সমালোচনা করে এই জলপথে নৌচলাচলের স্বাধীনতা সম্পর্কে ওয়াশিংটনের দাবিকে স্ববিরোধী বলে উল্লেখ করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে এই বিষয়ে মার্কিন যুক্তি দুর্বোধ্য।

আইআরএনএ-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, উলিয়ানভ সামাজিক নেটওয়ার্ক "এক্স"-এ একটি পোস্টে আরও বলেন: আমেরিকা হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা চায়, কিন্তু মার্কিন আগ্রাসনের কারণে এই স্বাধীনতা ধ্বংস হয়ে গেছে। এখন তারা যুদ্ধ চালিয়ে তাদের কৌশলগত ভুলের পরিণতি মুছে ফেলতে চায় যা ঠিক নয়।#

পার্সটুডে/এমআরএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।