রেডিও তেহরানের ভূয়সী প্রশংসা করলেন আইআরআইবি বিশ্বকার্যক্রমের প্রধান
https://parstoday.ir/bn/news/iran-i66811-রেডিও_তেহরানের_ভূয়সী_প্রশংসা_করলেন_আইআরআইবি_বিশ্বকার্যক্রমের_প্রধান
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বিশ্বকার্যক্রমের প্রধান ড. পেইমান জেবেলি রেডিও তেহরানের বাংলা বিভাগের ভূয়সী প্রশংসা করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৮ ১৫:৫১ Asia/Dhaka
  • ড. পেইমান জেবেলি ও মোহাম্মদ হাসান নওরোজির সঙ্গে রেডিও তেহরানের কলাকুশলীবৃন্দ
    ড. পেইমান জেবেলি ও মোহাম্মদ হাসান নওরোজির সঙ্গে রেডিও তেহরানের কলাকুশলীবৃন্দ

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বিশ্বকার্যক্রমের প্রধান ড. পেইমান জেবেলি রেডিও তেহরানের বাংলা বিভাগের ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি গতকাল (রোববার) সন্ধ্যায় রেডিও তেহরানের কলাকুশলীদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, আইআরআইবি বিশ্ব কার্যক্রমের ৩০টির বেশি ভাষার অনুষ্ঠানের মধ্যে বাংলা রেডিও শ্রোতাসংখ্যা, ওয়েবসাইটে হিট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতার ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে। এটা সন্তোষজনক। তবে কাজের গতি আরও বাড়াতে হবে। শ্রোতাদের কাছে মুসলিম ঐক্যের বাণী গুরুত্বসহ প্রচারের পরামর্শও দেন তিনি।

ড. জেবেলিকে রিকশার রেপ্লিকা উপহার দিচ্ছেন সৈয়দ মূসা রেজা

ড. জেবেলি ১৯৯৫ সালে ইরানের তদানীন্তন প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানির সঙ্গে সাংবাদিক হিসেবে বাংলাদেশ সফরে গিয়েছিলেন। ২৩ বছর আগের ওই সফরের স্মৃতিচারণ করে তিনি বলেন, বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত হাজার হাজার মানুষ রাস্তার দু'পাশে দাঁড়িয়ে প্রেসিডেন্ট রাফসানজানিকে শুভেচ্ছা জানিয়েছিলেন। কয়েক হাজার বছরের পুরোনো সভ্যতার দেশ ইরানকে নয়, বাংলাদেশের মানুষের এ ভালোবাসা ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতি। রাফসানজানিকে তারা 'ইসলামি বিপ্লবের প্রতিনিধি' হিসেবেই সম্মান দেখিয়েছেন।

(বাঁ থেকে) ড. পেইমান জেবেলি, মোহাম্মদ হাসান নওরোজ ও মুজতাবা ইবরাহিমি 

 ইরানের প্রতি এমন অকৃত্রিম ভালোবাসা তিনি আর কোনো দেশে দেখেননি বলেও জানান।

রেডিও তেহরানের কর্মীবৃন্দ

মতবিনিময় সভা শেষে রেডিও তেহরানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানে অংশগ্রহণকারী চিকিৎসক সমাজের পক্ষ থেকে ড. জেবেলিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা ও নকশী কাঁথার রেপ্লিকা উপহার প্রদান করা হয়। স্বাস্থ্যকথা অনুষ্ঠানের পরিচালক সৈয়দ মূসা রেজা সম্প্রতি ঢাকায় চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে তারা রেডিও তেহরানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানের প্রশংসা করেন।

ড. জেবেলিকে নকশী কাঁথার রেপ্লিকা উপহার দিচ্ছেন সৈয়দ মূসা রেজা

এসময় তারা আইআরআইবি'র বিশ্বকার্যক্রমের প্রধান ড. পেইমান জেবেলি, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের মহাপরিচালক মোহাম্মদ হাসান নওরোজি এবং বাংলা বিভাগের প্রধান মুজতাবা ইবরাহিমিকে বিশেষ উপহার প্রদান করেন। সেই উপহারই ড. জেবেলির হাতে তুলে দেন সৈয়দ মূসা রেজা।

চমৎকার উপহারের ড. জেবেলি বাংলাদেশের চিকিৎসকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে ঢাকায় সফরের আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রেডিও তেহরানের পরিচালক মুজতাবা ইবরাহিমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাসান নওরোজি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন