‘ইরান-রাশিয়ার সামরিক বাহিনীর সহযোগিতা জোরদার করতে হবে’
https://parstoday.ir/bn/news/iran-i66843-ইরান_রাশিয়ার_সামরিক_বাহিনীর_সহযোগিতা_জোরদার_করতে_হবে’
সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যকার সহযোগিতা জোরদার করা জরুরি। মধ্যপ্রাচ্যের খুবই স্পর্শকাতর পরিস্থিতি বিবেচনা করে এ পদক্ষেপ নেয়া উচিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৮ ২০:৪৩ Asia/Dhaka
  • ইরানের সেনাপ্রধানের সঙ্গে  রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভাইস অ্যাডমিরাল ইগোর ওসিপোভের বৈঠক
    ইরানের সেনাপ্রধানের সঙ্গে রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভাইস অ্যাডমিরাল ইগোর ওসিপোভের বৈঠক

সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যকার সহযোগিতা জোরদার করা জরুরি। মধ্যপ্রাচ্যের খুবই স্পর্শকাতর পরিস্থিতি বিবেচনা করে এ পদক্ষেপ নেয়া উচিত।

তেহরান সফরে আসা রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভাইস অ্যাডমিরাল ইগোর ওসিপোভের সঙ্গে বৈঠকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি একথা বলেছেন। তিনি বলেন, সিরিয়া ও ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের প্রক্রিয়ায় ইরান এবং রাশিয়ার সেনারা যে সফলতা অর্জন করেছে তাতে দু দেশের প্রতিশ্রুতি ও সক্ষমতার ইঙ্গিত মেলে।

তিনি আরো বলেন, ইরান ও রাশিয়ার ভূ-রাজনৈতিক এবং ভূ-কৌশলগত সক্ষমতা দু দেশের যৌথ সামরিক কমিশনের কাঠামোর ভেতরে থেকে দীর্ঘমেয়াদি সামরিক সহযোগিতা অপরিহার্য করে তুলেছে।

সিরিয়ায় সহিংসতা শুরুর পর একটা পর্যায় থেকে দামেস্ক সরকারকে সামরিক পরামর্শমূলক সহযোগিতা দিয়ে আসছে ইরান। আর রাশিয়া ২০১৫ সালের ৩০ জুলাই থেকে সরাসরি বিমান হামলায় জড়িয়ে পড়ে। দু দেশের এই সহযোগিতার কারণে এখন সিরিয়া সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত হতে চলেছে।#  

পার্সটুডে/এসআইবি/২৬