ইরান বিশ্ব আধিপত্যবাদকে পরাজিত করতে সক্ষম: ব্রিগে. জেনারেল সালামি
-
ব্রিগে. জেনারেল সালামি
ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনীর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সালামি বলেছেন: ইরান দেখিয়ে দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব আধিপত্যবাদকে তারা দমন করতে সক্ষম।
তেহরানে ঐতিহাসিক '৯ই দেই' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আজ এ কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লব বিজয়ের মধ্য দিয়ে আমেরিকাকে দাঁতভাঙা জবাব দিয়েছে ইরান। সেইসঙ্গে শাহের পতনের মধ্য দিয়ে আধিপত্যবাদের ভিত নড়বড়ে হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।
সেই পরাজয়ের গ্লানি আজও আমেরিকা এবং তার মিত্রদের মনে নরকের আগুনের মতো জ্বলছে। অপরদিকে প্রথমবারের মতো আমেরিকার সেই পরাজয়টি যাদের হাতে সংঘটিত হয়েছে সেই দেশটির নাম হলো ইরান।
২০০৯ সালের ৩০ ডিসেম্বরে ইরানের লক্ষ লক্ষ জনতা যে মিছিল করেছিল তা ছিল ফেতনা সৃষ্টিকারীদের মুখে চপেটাঘাত। দশম প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির বানোয়াট অভিযোগ তুলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা বিক্ষোভ করেছিল। তার জবাবে ফার্সি ৯ দেই তারিখে সমগ্র ইরান জুড়ে ইরানি জনতা স্বতস্ফূর্ত মিছিল করে সর্বোচ্চ নেতা এবং বিপ্লবী সরকার ব্যবস্থার ওপর তাদের আস্থা ও আনুগত্য প্রকাশ করে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/৩০