মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ভারত, চীন এবং রাশিয়ার সঙ্গে কাজ করছে ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i67199-মার্কিন_নিষেধাজ্ঞা_মোকাবেলায়_ভারত_চীন_এবং_রাশিয়ার_সঙ্গে_কাজ_করছে_ইরান_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা মোকাবেলায় তেহরান তার পুরনো অংশীদার বিশেষ করে চীন, রাশিয়া এবং ভারতের সঙ্গে কাজ করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৮, ২০১৯ ১৮:৩০ Asia/Dhaka
  • মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ভারত, চীন এবং রাশিয়ার সঙ্গে কাজ করছে ইরান: জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা মোকাবেলায় তেহরান তার পুরনো অংশীদার বিশেষ করে চীন, রাশিয়া এবং ভারতের সঙ্গে কাজ করছে।

জারিফ আজ (মঙ্গলবার) নয়াদিল্লীতে সাংবাদিকদের বলেন,  ইরানের সঙ্গে ইউরোপের ডলার বহির্ভূত অর্থনৈতিক লেনদেন বজায় রাখতে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা ‘এসপিভি চালু করার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন কাঙ্খিত গতিতে এগুতো পারছে না। তিনি আরো বলেন, "আমরা ইউরোপীয়ানদের সঙ্গে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে এখনো কাজ করছি। তবে আমরা তাদের জন্য বেশিদিন অপেক্ষা করব না। তিন দিনের সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ। জারিফ বলেন, "আমরা ভারত, চীন এবং রাশিয়ার মতো পুরনো অংশীদারদের সঙ্গে কাজ করছি যাতে আমরা আমাদের জনগণের স্বার্থ রক্ষা করতে পারি।

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি গত বুধবার বলেন, ইরানের সঙ্গে ইউরোপের অর্থনৈতিক লেনদেনের জন্য বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা ‘এসপিভি চালু করার বিষয়ে ২০১৯ সালে জোর প্রচেষ্টা চালানো হবে।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণলয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গত রোববার শেষ বেলায় বলেছেন, ইরানের পাওনা পরিশোধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এসভিপি নামে যে পথ বের করতে চেয়েছিল তাতে মারাত্মক রকমের দেরি হয়েছে কিন্তু এখনো তা নির্ধারিত হয় নি। এই ব্যর্থতার জন্য ইরান অবশ্যই ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করে। #

পার্সটুডে/বাবুল আখতার/৬