কারাকাসে ইরান-ভেনিজুয়েলা প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক
https://parstoday.ir/bn/news/iran-i67254-কারাকাসে_ইরান_ভেনিজুয়েলা_প্রতিরক্ষামন্ত্রী_পর্যায়ের_বৈঠক
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির প্যাডরিনো লোপেজের সঙ্গে বৈঠক করেছেন। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার ইতিহাস খতিয়ে দেখেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১১, ২০১৯ ১২:০২ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট মাদুরো
    প্রেসিডেন্ট মাদুরো

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির প্যাডরিনো লোপেজের সঙ্গে বৈঠক করেছেন। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার ইতিহাস খতিয়ে দেখেন।

সেইসঙ্গে নিজেদের শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়ে যৌথ সহযোগিতার একটি রোডম্যাপ তৈরির উপায় খুঁজে বের করতে দু'পক্ষই সম্মত হয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি

ব্রিগেডিয়ার জেনারেল হাতামি ওই বৈঠকে ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীকে ইরান সফর করার আমন্ত্রণ জানান। প্যাডরিনা লোপেজও ভেনিজুয়েলার প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে কারাকাস সফর করার জন্য ইরানি প্রতিরক্ষামন্ত্রী হাতামির প্রশংসা করেন। মি. লোপেজ ইরানি প্রতিরক্ষামন্ত্রীর কারাকাস সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে মন্তব্য করেন।

প্যাডরিনা লোপেজ

ভেনিজুয়েলার প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইরানের প্রতিরক্ষামন্ত্রী একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল নিয়ে গতকাল কারাকাস পৌঁছেছেন।

২০১৮ সালের মে'তে ভেনিজুয়লায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নিকোলাস মাদুরো শতকরা ৬৮ ভাগ ভোট পেয়ে ৬ বছরের জন্য দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। গতকাল শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে মাদুরো তাঁর কার্যক্রম শুরু করেন।#

পার্সটুডে/নাসির মাহমুদ/১১