ইসলামি বিপ্লবের বিজয়ের চূড়ান্ত ঘণ্টাধ্বনি
https://parstoday.ir/bn/news/iran-i67800-ইসলামি_বিপ্লবের_বিজয়ের_চূড়ান্ত_ঘণ্টাধ্বনি
ইরানের ইসলামি বিপ্লবের রূপকার হজরত ইমাম খোমেনী (রহ.) নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে তেহরানের ফিরে উঠেছিলেন ‘রেফা প্রাথমিক বালিকা বিদ্যালয়ে।’
(last modified 2026-04-09T15:13:27+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০১৯ ১৩:৪৪ Asia/Dhaka
  • জনতার উদ্দেশে হাত নাড়ছেন ইমাম খোমেনী (রহ.) (ফাইল ফটো)
    জনতার উদ্দেশে হাত নাড়ছেন ইমাম খোমেনী (রহ.) (ফাইল ফটো)

ইরানের ইসলামি বিপ্লবের রূপকার হজরত ইমাম খোমেনী (রহ.) নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে তেহরানের ফিরে উঠেছিলেন ‘রেফা প্রাথমিক বালিকা বিদ্যালয়ে।’

'রেফা প্রাথমিক বালিকা বিদ্যালয়'

ইমামের ফিরে আসা এবং তেহরানে অবস্থান নেয়ার মধ্য দিয়ে ইসলামি বিজয়ের চূড়ান্ত ঘণ্টাধ্বনি বেজে উঠেছিল। ৪০ বছর পরেও বিশ্ব এখনো সেই ইসলামি বিপ্লবের চূড়ান্ত বিজয়ের সুফল উপভোগ করছে।

কক্ষটির বাইরে লেখা আছে ইমাম খোমেনিকে এ কক্ষে স্বাগত জানানো হয়েছিল (উপরে)। (নিচে) কক্ষে ইমাম ও তাঁর কয়েকজন সাথী

প্রতিবছর এ দিনে তেহরানের বাহারিস্তানে অবস্থিত বালিকা বিদ্যালয়ে ইসলামি বিপ্লবের বিজয়ের চূড়ান্ত ঘণ্টাধ্বনি বাজানোর উৎসব পালন করা হয়। প্রতীকী এ  অনুষ্ঠানের মাধ্যমে ইমাম খোমেনির স্বদেশে ফিরে আসা এবং ইরানের মাটিতে তাগুতি শক্তির পরাজয়ের কথাই উঠে আসে।

ইরানের ইসলামি বছরের ৪০ বছর পূর্তি হতে চলছে চলতি বছর। তবে এ বছর ইমামের আগমন দিবসটি সাপ্তাহিক ছুটির দিন থাকায় আজ (শনিবার) সে উৎসবের আয়োজন করা হয়।

মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ বসে আছেন কক্ষে

আজ ‘রেফা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নেন ইরানের শিক্ষামন্ত্রী মোহাম্মদ বাথহাইই। ইমাম খোমেনি এ বিদ্যালয়ে ঢোকার পর দোতালার একটি ছোটকক্ষে গিয়েছিলেন। শিক্ষামন্ত্রী মহোদয়ও বিদ্যালয়ে ঢোকার পর প্রথমে সে কক্ষে প্রবেশ করেন। মাটিতে কার্পেট বিছিয়ে মন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের বসার ব্যবস্থা করা হয়েছিল কক্ষটিতে। এরপর নিচ তলায় প্রতীকী ঘণ্টা বাজান মন্ত্রী এবং বিশিষ্ট শহীদদের প্রতিকৃতিও উন্মোচন করেন।

সবশেষে তিনি একটি সম্মেলনে অংশ নেন। আর এটি অনুষ্ঠিত হয় বিদ্যালয়ে পার্শ্ববর্তী একটি কেন্দ্রে।#

পার্সটুডে/মূসা রেজা/২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন