তেহরানের প্রতিরক্ষা শিল্প মেলায় প্রদর্শিত ইরানের রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
-
ইরানের তৈরি রাদ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
তেহরানের মোসাল্লায়ে ইমাম খোমেনি(র)তে ইরানের প্রতিরক্ষা শিল্প মেলা চলছে। ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা খাতে ইরানের চোখ ধাঁধানো সফলতা তুলে ধরার অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়। মেলায় অন্যান্য সব ধরণের প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি রাডার এবং বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও প্রদর্শিত হয়েছে। এখানে এ ব্যবস্থার কয়েকটি ছবি দেয়া হলো।
মেলায় ঢোকার মুখে যে তথ্য দেয়া আছে তার থেকে জানা যায় যে ইরানের প্রতিরক্ষা সামগ্রীর ৬০ শতাংশই বেসরকারি খাতে উৎপাদিত হয়। এ ছাড়া, ইরানের নিরাপত্তা বাহিনী ছাড়াও প্রতিরক্ষা পণ্য উৎপাদনের সঙ্গে ৫৫ হাজার মানুষ জড়িত রয়েছে।
ক্ষেপণাস্ত্র এবং মহাকাশে প্রেরণের উপযোগী রকেটই শুধু তৈরি করে না ইরান। নিজ সীমান্ত রক্ষায় প্রয়োজনীয় রাডার এবং বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতেও কারো ওপর নির্ভরতার প্রয়োজন ইরানের পড়ে না। প্রতিরক্ষা খাতের সব ধরণের চাহিদা মেটানোর সক্ষমতা ইরান অনেক আগেই অর্জন করেছে। গৌরবময় বিপ্লবের ৪০তম বর্ষ পূর্তি উপলক্ষে চলমান এ মেলা সে কথাই আবার দৃঢ়তার সঙ্গে বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছে।
পার্সটুডে/মূসা রেজা/৭
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন