মার্কিন নিষেধাজ্ঞা কাটিয়ে উঠবে জনগণ: প্রেসিডেন্ট রুহানি
-
বক্তব্য দিচ্ছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সর্বক্ষেত্রে ইরান স্বনির্ভরতায় পৌঁছেছে এবং ইরানের মার্কিন সরকার তেহরানের ওপর যেসব নিষেধাজ্ঞা দিয়েছে দেশের জনগণ তা কাটিয়ে উঠবে।
তিনি বলেন, “ইরানের জনগণ স্বয়ংসম্পূর্ণতার পথে রয়েছে এবং কেউ তাদেরকে বিশেষ অবস্থায় নিষেধাজ্ঞা দিয়ে থামিয়ে দিতে পারবে না।”
বন্দর আব্বাসে একটি তেল শোধনাগার উদ্বোধন করে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। আশা করা হচ্ছে বন্দর আব্বাসের এই শোধনাগার পেট্রোলের ক্ষেত্রে দেশকে স্বনির্ভর করে তুলবে।
তিনি বলেন, “মার্কিন সরকার এবং তাদের আঞ্চলিক ভাড়াটেরা প্রতিদিন ইরানের ওপর চাপ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে, ফলে অর্থনৈতিক যুদ্ধ ও নিষেধাজ্ঞার মধ্যে আমরা নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছি।”
ইরানের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞায় সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে না বলে আমেরিকা যে দাবি করছে তা নাকচ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা অবশ্যই ইরানের সাধারণ জনগণের ওপর প্রভাব ফেলছে।#
পার্সটুডে/এসআইবি/১৮