মার্কিন লেজার প্রতিরোধী অস্ত্র তৈরি করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i68541-মার্কিন_লেজার_প্রতিরোধী_অস্ত্র_তৈরি_করল_ইরান
লেজার অস্ত্র মোকাবেলার জন্য নতুন ধরণের অস্ত্র তৈরি করেছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যামডিরাল আলী রেজা তাংসিরি আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মার্চ ০৩, ২০১৯ ১৯:৪৫ Asia/Dhaka
  • আলী রেজা তাংসিরি
    আলী রেজা তাংসিরি

লেজার অস্ত্র মোকাবেলার জন্য নতুন ধরণের অস্ত্র তৈরি করেছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যামডিরাল আলী রেজা তাংসিরি আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।

আমেরিকার নয়া লেজার অস্ত্র মোকাবেলার লক্ষ্যেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে। 

আলী রেজা তাংসিরি আরও বলেছেন, আইআরজিসির নৌ ইউনিটের উন্নত নৌযান তৈরির সক্ষমতা রয়েছে। খুব শিগগিরই ক্ষেপণাস্ত্র সজ্জিত হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ তৈরি করা হবে বলে তিনি জানান। 

আমেরিকা কয়েক বছর আগে অত্যাধুনিক লেজার অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই অস্ত্র যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম বলে এর আগে বিশেষজ্ঞরা মন্তব্য করেছিলেন। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন