উগ্র সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: জেনারেল বাকেরি
https://parstoday.ir/bn/news/iran-i68958-উগ্র_সন্ত্রাসীরা_পুরোপুরি_নির্মূল_না_হওয়া_পর্যন্ত_যুদ্ধ_চলবে_জেনারেল_বাকেরি
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, উগ্র সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরান, ইরাক ও সিরিয়ার সেনাপ্রধানদের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেনারেল বাকেরি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৯, ২০১৯ ০৩:৩৭ Asia/Dhaka
  • সন্ত্রাস বিরোধী ত্রিপক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলন
    সন্ত্রাস বিরোধী ত্রিপক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলন

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, উগ্র সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরান, ইরাক ও সিরিয়ার সেনাপ্রধানদের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেনারেল বাকেরি।

তিনি বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে হাতে হাত রেখে ইরান, সিরিয়া ও ইরাক এতদিন যে পথ অতিক্রম করে এসেছে সে পথচলা অব্যাহত থাকবে।  

ইরানের সেনাপ্রধান বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির ক্রীড়নকরা আজ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিঘ্নিত করে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করতে একজোট হয়েছে।

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি 

ইরাক ও সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি সম্পর্কে জেনারেল বাকেরি বলেন, ওই দুই দেশে তৎপর সন্ত্রাসীরা ইরানের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে রয়েছে। এ কারণে দেশ দু’টির বৈধ সরকারের অনুরোধে সাড়া দিয়ে সেখানে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে তেহরান।

ইরাক ও সিরিয়ায় অবৈধভাবে কোনো বিদেশি সেনা থাকতে পারবে না বলে আবারও উল্লেখ করেন ইরানের সেনাপ্রধান। তিনি বলেন, সিরিয়ার বৈধ সরকার যতদিন চাইবে ততদিনই কেবল তেহরান সেখানে সামরিক উপদেষ্টা মোতায়েন রাখবে।

সংবাদ সম্মেলনে ইরাকের সেনাপ্রধান লে. জেনারেল ওসমান আল-গানিমি এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলী আব্দুল্লাহ আইয়ুব উপস্থিত ছিলেন।

সন্ত্রাস বিরোধী যুদ্ধের ব্যাপারে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে রোববার দামেস্কে পৌঁছান জেনারেল বাকেরি। তিনি সিরিয়া সফরে গিয়ে বলেন, দেশটিতে অবৈধভাবে মোতায়েন বিদেশি সেনাদের সরিয়ে নিতে হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯