মার্কিন বাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করতে পারে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i69420-মার্কিন_বাহিনীকে_সন্ত্রাসী_ঘোষণা_করতে_পারে_ইরান
মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলে পাল্টা ব্যবস্থা নেবে ইরানের জাতীয় সংসদ। এরই মধ্যে এ সংক্রান্ত একটি বিল তৈরি করা হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য সাইয়্যেদ হোসেইন নাকাভি হোসেইনি আজ (সোমবার) এসব তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৮, ২০১৯ ১৩:৪৯ Asia/Dhaka
  • ইরানের সংসদ
    ইরানের সংসদ

মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলে পাল্টা ব্যবস্থা নেবে ইরানের জাতীয় সংসদ। এরই মধ্যে এ সংক্রান্ত একটি বিল তৈরি করা হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য সাইয়্যেদ হোসেইন নাকাভি হোসেইনি আজ (সোমবার) এসব তথ্য জানিয়েছেন।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আমেরিকা ইরানের ওপর চাপ বৃদ্ধির লক্ষ্যে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে পারে।  

নাকাভি হোসেইনি

হোসেইনি এ সম্পর্কে বলেছেন, আমেরিকা এ ধরণের পদক্ষেপ নিলে সংসদ যে বিল পাস করবে তাতে পাল্টা পদক্ষেপের বিষয়টি স্পষ্ট করা হবে। তিনি বলেন, ইরান মার্কিন সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনীকে গোটা মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করবে। এর ফলে আইনি সমস্যাতেও পড়বে তারা।

গতকালও ইরানের সংসদ এক বিবৃতিতে আইআরজিসি'র প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, আইআরজিসি'র বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের পাল্টা জবাব দেওয়া হবে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী হচ্ছে দেশটির অন্যতম প্রধান জাতীয় সামরিক বাহিনী। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (র)' নির্দেশে আইআরজিসি প্রতিষ্ঠা লাভ করে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮