প্রতিবেশীদের ওপর হামলার 'স্টার্টিং পয়েন্ট' হবে না ইরাক: বারহাম সালিহ
https://parstoday.ir/bn/news/iran-i69510-প্রতিবেশীদের_ওপর_হামলার_'স্টার্টিং_পয়েন্ট'_হবে_না_ইরাক_বারহাম_সালিহ
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, তার দেশের মাটিকে তিনি প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য ‘স্টার্টিং পয়েন্ট’ হতে দেবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার দুদিন পর বারহাম সালিহ একথা বললেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১২, ২০১৯ ১০:২০ Asia/Dhaka
  • ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহর সঙ্গে (বামে) ইরানি রাষ্ট্রদূতের বৈঠক
    ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহর সঙ্গে (বামে) ইরানি রাষ্ট্রদূতের বৈঠক

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, তার দেশের মাটিকে তিনি প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য ‘স্টার্টিং পয়েন্ট’ হতে দেবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার দুদিন পর বারহাম সালিহ একথা বললেন।

রাজধানী বাগদাদে ইরানি রাষ্ট্রদূত ইরাজ মাসজেদির সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) বৈঠক করেন বারহাম সালিহ। বৈঠকে ইরান ও ইরাকের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী যে সমর্থন দিয়েছে তার প্রশংসা করেন সালিহ। পাশাপাশি তিনি বলেন, নতুন করে উত্তেজনা সৃষ্টি নয় বরং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমানোর জন্য পদক্ষেপ নিতে হবে।

বৈঠকে ইরানি রাষ্ট্রদূত বলেন, তার দেশ তেহরান ও বাগদাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। এছাড়া, সবক্ষেত্রে ইরাকের জনগণের পাশে থাকতে চায় ইরান। আইআরজিসি-কে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে মার্কিন পদক্ষেপ নিয়েও ইরাকি প্রেসিডেন্টকে ব্রিফ করেন। ইরাকি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের আগে বারহাম সালিহ মার্কিন সন্ত্রাসী বাহিনী সেন্টকমের কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জির সঙ্গে বৈঠকে করেন।#

পার্সটুডে/এসআইবি/১২