ইরানের যে অস্ত্র ভার্চুয়াল জগতে ভাইরাল
https://parstoday.ir/bn/news/iran-i69741-ইরানের_যে_অস্ত্র_ভার্চুয়াল_জগতে_ভাইরাল
ইরানের নতুন একটি অস্ত্র ভার্চুয়াল জগতে ভাইরাল হয়েছে। গতকাল (শনিবার) ইরানের সেনাবাহিনী ছয়টি নতুন অস্ত্র উন্মোচন করেছে। এর মধ্যে একটি হলো ড্রোন ধ্বংসের এই বিশেষ অস্ত্র।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২১, ২০১৯ ১২:৫১ Asia/Dhaka
  • ড্রোন ধ্বংসের অস্ত্র
    ড্রোন ধ্বংসের অস্ত্র

ইরানের নতুন একটি অস্ত্র ভার্চুয়াল জগতে ভাইরাল হয়েছে। গতকাল (শনিবার) ইরানের সেনাবাহিনী ছয়টি নতুন অস্ত্র উন্মোচন করেছে। এর মধ্যে একটি হলো ড্রোন ধ্বংসের এই বিশেষ অস্ত্র।

এই অস্ত্রটি দিয়ে অনেক দূর থেকে শত্রুর সামরিক ড্রোনগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা যায়। সহজে বহনযোগ্য এসব অস্ত্র দিয়ে ড্রোনের নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে তা ভূপাতিত করা হয়। সেনাবাহিনী এসব অস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করেছে।

এসব অস্ত্র দেখে অনেকে বলেছেন, বিস্ময়কর এক অস্ত্র। আমেরিকা নির্মিত 'স্টার ওয়ার্স' সিরিয়ালেও এমন অস্ত্র দেখিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ  বলেছেন, এ অস্ত্র আসায় ড্রোন যুগের সমাপ্তি ঘটলো।

গতকাল ইরানের সেনাবাহিনী এক ধরণের বোমারু ড্রোনেরও উদ্বোধন করেছে। সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি বলেছেন, ইরানি বিশেষজ্ঞরা বিদেশি সহযোগিতা ছাড়াই এসব অস্ত্র তৈরি করেছে।#

পার্সটুুডে/সোহেল আহম্মেদ/২১