সর্বোচ্চ নেতার ফরমানে আইআরজিসি’র নতুন প্রধান হলেন হোসেইন সালামি
https://parstoday.ir/bn/news/iran-i69753-সর্বোচ্চ_নেতার_ফরমানে_আইআরজিসি’র_নতুন_প্রধান_হলেন_হোসেইন_সালামি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আজ(রোববার) এক ফরমান বলে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নতুন কমান্ডার হিসেবে হোসেইন সালামিকে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তাকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২১, ২০১৯ ১৯:৫১ Asia/Dhaka
  • মেজর জেনারেল হোসেইন সালামি
    মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আজ(রোববার) এক ফরমান বলে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নতুন কমান্ডার হিসেবে হোসেইন সালামিকে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তাকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে।

আইআরজিসি’র সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফ’রি

ফরমানে সব ক্ষেত্রে আইআরজিসির সক্ষমতা এবং প্রস্তুতির পুরোপুরি উন্নয়ন ঘটনোর পরামর্শ মেজর জেনারেল সালামিকে দিয়েছেন সর্বোচ্চ নেতা। 

সর্বোচ্চ নেতা পৃথক আরেক ফরমানে আইআরজিসির সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফরিকে হযরত বাকিয়াতউল্লাহ আল-আজম সাংস্কৃতিক এবং সামাজিক সদর দফতরের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।#

পার্সটুডে/মূসা রেজা/২১