তেল রপ্তানি শূন্যের কোঠায় নেয়ার মার্কিন স্বপ্ন কোনোদিন পূরণ হবে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i69868-তেল_রপ্তানি_শূন্যের_কোঠায়_নেয়ার_মার্কিন_স্বপ্ন_কোনোদিন_পূরণ_হবে_না_ইরান
ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন: মার্কিন তেল নিষেধাজ্ঞার কারণ হলো ইরানি জাতির সঙ্গে শত্রুতা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৬, ২০১৯ ১১:৫২ Asia/Dhaka
  • ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ
    ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ

ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন: মার্কিন তেল নিষেধাজ্ঞার কারণ হলো ইরানি জাতির সঙ্গে শত্রুতা।

সৌদিআরব এবং সংযুক্ত আরব আমিরাত যে বিশ্ববাজারে ইরানি তেলের শূন্যতা পূরণের প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নের সম্ভাব্যতা প্রসঙ্গে জাঙ্গানেহ বলেন,ওরা এসব বলছে,নিজেদের তেলের মজুদকে বড় করে দেখানোর জন্য।

গেল সোমবার মার্কিন সরকার ঘোষণা করেছে,ইরানি তেলের বৃহৎ ক্রেতাদের জন্য দেয়া ছাড় আর নবায়ন করবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক সংবাদ সম্মেলনে বলেছেন, সৌদিআরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রতিশ্রুতি দিয়েছে, ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞার কারণে বিশ্ব বাজারে তেলের যে ঘাটতি দেখা দেবে, তা তারা পূরণ করবে।

ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় পৌঁছানোর যে স্বপ্ন আমেরিকা দেখছে, সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না বলে তেহরান জানিয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৬