ইরান সহযোগিতা না করলে ইরাক ও সিরিয়া খণ্ড-বিখণ্ড হতো: প্রতিরক্ষামন্ত্রী
-
ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইরান আন্তরিকভাবে সহযোগিতা না করলে ইরাক ও সিরিয়া খণ্ড-বিখণ্ড হয়ে যেতো। শান্তি ও নিরাপত্তার শত্রুরা দু'টি দেশকেই ভাগ করে ফেলতো। তিনি আজ (বৃহস্পতিবার) ইরাকের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
বিশ্বের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে আমির হাতামি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দুই দেশের মধ্যে পরামর্শ ও সহযোগিতা জরুরি।
ইরাক ও সিরিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র ভূমিকার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় নিরাপত্তাগত সংকট ও রাজনৈতিক অস্থিরতা জিইয়ে রাখতে চেয়েছিল আমেরিকা। কিন্তু আইআরজিসি'র সর্বাত্মক সহযোগিতায় দুই দেশেই সন্ত্রাস মোকাবেলা করা সম্ভব হয়েছে। আইআরজিসি'র এই সন্ত্রাসবিরোধী ভূমিকার প্রতিশোধ নিতেই আমেরিকা এই বাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে উভয় দেশই আন্তরিক বলে তিনি জানান।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২