ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে প্রস্তুত ইরান: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i70139-ইরাকের_প্রতিরক্ষা_সক্ষমতা_শক্তিশালী_করতে_প্রস্তুত_ইরান_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার আমির আলী হাজিজাদেহ বলেছেন, ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে প্রস্তুত রয়েছে তার দেশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৫, ২০১৯ ১৫:১৬ Asia/Dhaka
  • লেফটেন্যান্ট জেনারেল জাবার ওবেইদ কাজিম জাব্বারের সঙ্গে করমর্দন করছেন জেনারেল হাজিজাদেহ
    লেফটেন্যান্ট জেনারেল জাবার ওবেইদ কাজিম জাব্বারের সঙ্গে করমর্দন করছেন জেনারেল হাজিজাদেহ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার আমির আলী হাজিজাদেহ বলেছেন, ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে প্রস্তুত রয়েছে তার দেশ।

ইরান সফররত ইরাকের বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জাবার ওবেইদ কাজিম জাব্বারের সঙ্গে এক বৈঠকে ইরানের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন জেনারেল  হাজিজাদেহ।

জেনারেল জাবার একটি উঁচু পর্যায়ের সামরিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ইরান সফরে এসেছেন। প্রতিনিধিদলটি ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডারদের সঙ্গে আলোচনা করছে।

জেনারেল হাজিজাদেহ বলেন, প্রযুক্তিগত নিরাপত্তার জন্য নানা রকমের রাডার তৈরি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ইলেক্ট্রেনিক ওয়ারফেয়ারের জন্য সরঞ্জাম তৈরিসহ যেকোনো ধরনের সহযোগিতা ও অভিজ্ঞতা দিয়ে সহায়তা করতে প্রস্তুত ইরান।

জেনারেল হাজিজাদেহ ইরান ও ইরাকের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর জোর দেন। তিনি বলেন, ২০১৪ সালে ইরাকে যখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই শুরু হয় তখন আমেরিকা বলেছিল দায়েশকে পরাজিত করতে ৩০ বছর লাগবে কিন্তু ইরান ও ইরাক যৌথভাবে অভিযানে নামার পর তা মাত্র তিন বছরের  মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

সামরিক ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে অব্যাহত সাহায্য করার জন্য ইরাকি সেনা কর্মকর্তা জাবার ইরানকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা এবং প্রতিরক্ষা, প্রশিক্ষণ ও অপারেশনাল সহযোগিতা বাড়ানোর কথা বলেন। এতে আঞ্চলিক নিরাপত্তা জোরদার হবে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসআইবি/৫