যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ইরান প্রস্তুত: ব্রিটেনে ইরানি রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/iran-i70433-যেকোনো_পরিস্থিতি_মোকাবেলার_জন্য_ইরান_প্রস্তুত_ব্রিটেনে_ইরানি_রাষ্ট্রদূত
ব্রিটেনে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ সতর্ক করে বলেছেন, পরমাণু ইস্যুতে আমেরিকার সঙ্গে যুদ্ধসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তার দেশ প্রস্তুত রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৬, ২০১৯ ১২:২৩ Asia/Dhaka
  • ব্রিটেনে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ
    ব্রিটেনে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ

ব্রিটেনে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ সতর্ক করে বলেছেন, পরমাণু ইস্যুতে আমেরিকার সঙ্গে যুদ্ধসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তার দেশ প্রস্তুত রয়েছে।

তিনি মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ইরান এখনো বিশ্বাস করে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বের হয়ে যাওয়া ছিল ওয়াশিংটনের অবৈধ কিছু দাবি মেনে নিতে তেহরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য একটি নাটক। কিন্তু আমেরিকার পক্ষ থেকে নেয়া যেকোনো সামরিক পদক্ষেপ মোকাবেলার জন্য ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত।

মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ 

হামিদ বায়েদিনেজাদ বলেন, “যদি আমরা দেখি মধ্যপ্রাচ্যকে সামরিক সংঘাতের মধ্যে ফেলে দেয়া হচ্ছে তাহলে আমি আপনাকে আশ্বস্ত করছি যে, ইরানের সামরিক বাহিনী যেকোনো ঘটনা মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তবে আমি বিশ্বাস করি আমেরিকা ইরানের সেই দৃঢ়প্রত্যয়কে পরীক্ষা করে দেখতে যাবে না।”

নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, ইরানের কথিত হুমকি মোকাবেলার জন্য এক লাখ ২০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্প এ খবরকে ভুয়া বলে আখ্যা দিয়েছেন। তবে ইরাকের দূতাবাস ও কন্স্যুলেট অফিসের অগুরুত্বপূর্ণ লোকজনকে সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন।#

পার্সটুডে/এসআইবি/১৬