আরব রাষ্ট্রগুলো থেকে দুধ দুইয়ে নিতে ইরানভীতি ছড়াচ্ছে আমেরিকা: কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i70616-আরব_রাষ্ট্রগুলো_থেকে_দুধ_দুইয়ে_নিতে_ইরানভীতি_ছড়াচ্ছে_আমেরিকা_কমান্ডার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, আরব রাষ্ট্রগুলোর দুধ দুইয়ে নিতেই আমেরিকা এ অঞ্চলে ইরান-ভীতি ছড়াচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৩, ২০১৯ ০৬:২১ Asia/Dhaka
  • মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি
    মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, আরব রাষ্ট্রগুলোর দুধ দুইয়ে নিতেই আমেরিকা এ অঞ্চলে ইরান-ভীতি ছড়াচ্ছে।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরে ও ইরাকের গ্রিন জোনে সম্প্রতি যে হামলা হয়েছে তা পূর্বপরিকল্পিত এবং এগুলোর লক্ষ্য হলো ইরানভীতি ছড়িয়ে আরব দেশগুলো থেকে দুধ দুইয়ে নেয়া।

আরামকো তেল স্থাপনার একটি স্টেশন

গত রোববার রাতে ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা হয়। সেখানে ইরাক সরকারের প্রশাসনিক ভবনগুলো অবস্থিত। তবে কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করে নি। এ ঘটনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত ইরানকে দায়ী করে বিবৃতি দেন।

এছাড়া, গত ১২ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা সমুদ্রবন্দরে অবস্থান করা চারটি তেলবাহী জাহাজে নাশকতামূলক হামলা হয়। কিন্তু সৌদি ও আমিরাতের কর্মকর্তারা বলছেন না কারা এই হামলা চালিয়েছে। এর দুইদিন পর সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের ওপর ড্রোন হামলা হয়েছে এবং এ জন্য ইয়েমেনের হুথিদের দায়ী করা হচ্ছে।#    

পার্সটুডে/এসআইবি/২৩