বিপ্লব ও প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে ইরান কখনো আপোষ করবে না: কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i70900-বিপ্লব_ও_প্রতিরক্ষা_ক্ষমতা_নিয়ে_ইরান_কখনো_আপোষ_করবে_না_কমান্ডার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, তার দেশ কখনো ইসলামি বিপ্লব ও প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে কারো সঙ্গে আপোষ করবে না। এর বিপরীতে বরং তার দেশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে স্বাধীন ও সার্বভৌম।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০২, ২০১৯ ১৫:১৮ Asia/Dhaka
  • বিপ্লব ও প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে ইরান কখনো আপোষ করবে না: কমান্ডার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, তার দেশ কখনো ইসলামি বিপ্লব ও প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে কারো সঙ্গে আপোষ করবে না। এর বিপরীতে বরং তার দেশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে স্বাধীন ও সার্বভৌম।  

ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (রহ.)’র ৩০তম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে ইরানের সেনাপ্রধান এ বক্তব্য দিলেন। তিনি বলেন, ইরানের কৌশলগত গভীরতার বিস্তার ও আঞ্চলিক কর্তৃত্ব নতুন পরিস্থিতি তৈরি করেছে। কোনো সন্দেহ নেই যে, পশ্চিম এশিয়ায় এখন ইরানের অবদান ছাড়া কোনো সমস্যার সমাধান সম্ভব।

ইরানে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

জেনারেল বাকেরি বলেন, পশ্চিমা ও কয়েকটি আরব দেশের সর্বাত্মক সমর্থন সত্ত্বেও দখলদার ইসরাইলের জন্য ইসলামি প্রতিরোধ ফ্রন্ট নিরাপত্তা ক্ষেত্রে দুঃস্বপ্ন তৈরি করেছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে দাঁড়াতে হলে ইসলামের শত্রুদের অনেক বড় জোট করতে হবে, তবুও তারা পরাজিত হবে।

জেনারেল বাকেরি আরো বলেন, তাকফিরি সন্ত্রাসবাদ ও মার্কিন নিষ্ঠুর নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইরানের সামরিক বাহিনী জাতীয় নিরাপত্তা জোরদার করেছে।#  

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।