কী বার্তা নিয়ে তেহরান এসেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী?
https://parstoday.ir/bn/news/iran-i71091-কী_বার্তা_নিয়ে_তেহরান_এসেছেন_জার্মান_পররাষ্ট্রমন্ত্রী
জার্মান পররষ্ট্রমন্ত্রী হাইকো মাস সরকারি সফরে ইরানে এসেছেন। ইরান ও আমেরিকার মধ্যে মারাত্মক উত্তেজনার মধ্যে তিনি গতরাতে তেহরান পৌঁছান। এ সফরে তিনি কী বার্তা নিয়ে এসেছেন -এ প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৯ ০৯:১৬ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও (বামে) এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও (বামে) এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস

জার্মান পররষ্ট্রমন্ত্রী হাইকো মাস সরকারি সফরে ইরানে এসেছেন। ইরান ও আমেরিকার মধ্যে মারাত্মক উত্তেজনার মধ্যে তিনি গতরাতে তেহরান পৌঁছান। এ সফরে তিনি কী বার্তা নিয়ে এসেছেন -এ প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জানা গেছে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী প্রধানত পরমাণু সমঝোতা বাঁচানো ও ইরান-আমেরিকা উত্তেজনা কমানোর ওপর গুরুত্বারোপ করবেন। তবে মনে করা হচ্ছে ইউরোপীয় এ কূটনীতিক ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিলের জন্য তেহরানের ওপর চাপ সৃষ্টি করবেন।

তেহরান সফরের সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করবেন। ইরানে আসার আগে তিনি ইরাক সফর করেন এবং সেখানে তিনি ইরানের সঙ্গে যেকোনো রকমের সংঘাতকে মধ্যপ্রাচ্যের জন্য বিপদ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা টিকিয়ে রাখা বিশ্বের জন্য কল্যাণকর বলে ইউরোপের দেশগুলো মনে করে।

এদিকে, গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হাইকো মাসের ফরের সময় পরমাণু সমঝোতা বাঁচিয়ে রাখার বিষয়টি গুরুত্ব পাবে। তিনি বলেন, ইরান ও আমেরিকার মধ্যকার উত্তেজনা নিরসনের ক্ষেত্রে মাস মধ্যস্থতাকারী হিসেবে আসছেন না; তিনি বিশেষ কোনো বার্তাও বহন করবেন না।#

পার্সটুডে/এসআইবি/১০