মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে: ইরানি রাষ্ট্রদূত
-
হামিদ বায়েদিনেজাদ
ব্রিটেনে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ বলেছেন, আলোচনায় বসতে বাধ্য করার জন্য তেহরানের বিরুদ্ধে আমেরিকা যে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে তা বন্ধ করতে হবে। তিনি আরো বলেছেন, আমেরিকাকে স্বাভাবিক আচরণ করতে হবে। পাশাপাশি অন্য দেশের সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে হস্তক্ষেপ পরিহার করতে হবে।
সিএনএন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে হামিদ বায়েদিনেজাদ বলেন, সবপক্ষের নিজের ইচ্ছার ভিত্তিতে সংলাপে বসতে হবে; কাউকে এ ব্যাপারে চাপ সৃষ্টি করা উচিত হবে না। তিনি বলেন, মার্কিন সরকার সব দেশকে ইরানের সঙ্গে লেনদেন করার বিরুদ্ধে হুমকি দিচ্ছে। এটি এক ধরনের অর্থনৈতিক সন্ত্রাসবাদ।
সাক্ষাৎকারে বায়েদিনেজাদ বলেন, ইরান ও আমেরিকা সংঘাতের কাছাকাছি চলে যাচ্ছে। তবে যদি সংঘাত হয় তাহলে আমেরিকাকে অনুতপ্ত হতে হবে। আমেরিকার উচিত হবে না ইরানের প্রতিরক্ষা ক্ষমতাকে ছোট করে দেখা।
গত বছর আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গেছে। এরপর থেকে তারা নতুন করে সংলাপে বসার জন্য চাপ ইচ্ছে। তবে ইরান বলছে, আমেরিকা সদুদ্দেশ্য নিয়ে সংলাপের প্রস্তাব দিচ্ছে না বরং তেহরানরে ওপর চাপ সৃষ্টি করছে।#
পার্সটুডে/এসআইবি/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।