‘আগামীকাল থেকে ইরান ইউরেনিয়াম মজুদের সীমা অমান্য করবে’
https://parstoday.ir/bn/news/iran-i71515-আগামীকাল_থেকে_ইরান_ইউরেনিয়াম_মজুদের_সীমা_অমান্য_করবে’
ইসলামি প্রজাত্ন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, তার দেশ আগামীকাল থেকে ইউরেনিয়াম মজুদের সীমা অমান্য করা শুরু করবে। ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার ধারা অনুযায়ী, ইরান বর্তমানে ৩০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে পারে না।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২৬, ২০১৯ ১২:৩৮ Asia/Dhaka
  • বেহরুজ কামালভান্দি
    বেহরুজ কামালভান্দি

ইসলামি প্রজাত্ন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, তার দেশ আগামীকাল থেকে ইউরেনিয়াম মজুদের সীমা অমান্য করা শুরু করবে। ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার ধারা অনুযায়ী, ইরান বর্তমানে ৩০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে পারে না।

এ সম্পর্কে কামালভান্দি বলেন, “আজ থেকে কাউন্টডাউন শেষ হচ্ছে। দশদিন আগে আমরা যে সময়সীমা দিয়েছিলাম তা আজ শেষ হচ্ছে এবং আগামীকাল (২৭ জুন) থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ বাড়িয়ে দেয়া হবে।” তিনি সংবাদিকদের জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রাও বাড়িয়ে দিতে পারে ইরান।

কামালভান্দি জানান, পরমাণু সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুযায়ী ইরান এ কাজ করবে। ওই ধারায় বলা হয়েছে, সমঝোতার কোনো এক পক্ষ বের হয়ে গেলে অন্যপক্ষ এ ধারা মানতে বাধ্য থাকবে না। পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার এক বছর পর ইরান এসব সিদ্ধান্ত নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।