নিষেধাজ্ঞা প্রমাণ করে আমেরিকা হতাশাগ্রস্ত এবং বেপরোয়া হয়ে পড়েছে: জেনারেল সালামি
https://parstoday.ir/bn/news/iran-i71527-নিষেধাজ্ঞা_প্রমাণ_করে_আমেরিকা_হতাশাগ্রস্ত_এবং_বেপরোয়া_হয়ে_পড়েছে_জেনারেল_সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি'র প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইসলামি ইরানের শক্তিমত্তার মোকাবেলায় ওয়াশিংটন হতাশাগ্রস্ত হয়ে পড়ায় তার বাহিনীর শীর্ষ কমান্ডারদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৬, ২০১৯ ১৬:৫৭ Asia/Dhaka
  • ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি'র প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি
    ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি'র প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি'র প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইসলামি ইরানের শক্তিমত্তার মোকাবেলায় ওয়াশিংটন হতাশাগ্রস্ত হয়ে পড়ায় তার বাহিনীর শীর্ষ কমান্ডারদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।

জোনারেল সালামি বলেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় আকাশসীমায় অনুপ্রবেশ কারী একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার পর আমেরিকার পক্ষ থেকে নতুন নিষেধাজ্ঞা প্রমাণ করে যে ইরানের শক্তিমত্তা এবং মর্যাদার মোকাবেলায় ওয়াশিংটন হতাশা, বেপরোয়া এবং ক্ষুব্ধ হয়ে পড়েছে। তিনি বলেন, তার দেশের সেনাবাহিনী অত্যাধুনিক এবং উন্নত প্রযুক্তি নির্ভর মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে নামানোর কারণেই আমেরিকা ক্ষুব্ধ হয়ে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সালামি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অভদ্রচিত, অকার্যকর এবং মূল্যহীন। তিনি বলেন, আমেরিকার ব্যর্থ কৌশল এবং নীতি ঢাকতে আইআরজিসি এবং এর শীর্ষ কমান্ডারদের ওপর নিষেধাজ্ঞা নতুন কোনো ঘটনা নয়। কমান্ডার সালামি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের ভূখণ্ডের বিরুদ্ধে আগ্রাসীদের হুমকি এবং ষড়যন্ত্র মোকাবেলা করে ইসলামি শাসন ব্যবস্থা এবং ইরানি জাতিকে রক্ষায় আইআরজিসি আরো শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৬  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।