জাতিসংঘে নিজের আকাশসীমা লঙ্ঘনের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i71579-জাতিসংঘে_নিজের_আকাশসীমা_লঙ্ঘনের_আনুষ্ঠানিক_প্রতিবাদ_জানাল_ইরান
আমেরিকার পক্ষ থেকে আরোহীবিহীন বিমান বা ড্রোন পাঠিয়ে ইরানের আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরানের আইন বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী গোলামহোসেইন দেহকানি এ খবর জানিয়ে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে চিঠি পাঠিয়ে এ প্রতিবাদ জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৯, ২০১৯ ০১:৫১ Asia/Dhaka
  • গ্লোবাল হক মডেলের এ ধরনের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে ইরান
    গ্লোবাল হক মডেলের এ ধরনের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে ইরান

আমেরিকার পক্ষ থেকে আরোহীবিহীন বিমান বা ড্রোন পাঠিয়ে ইরানের আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরানের আইন বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী গোলামহোসেইন দেহকানি এ খবর জানিয়ে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে চিঠি পাঠিয়ে এ প্রতিবাদ জানানো হয়েছে।

তিনি শুক্রবার তেহরানে সাংবাদিকদের জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে জাতিসংঘ ঘোষণার ৫১ নম্বর ধারা উল্লেখ করে বলা হয়েছে, সীমানা লঙ্ঘনের এ ঘটনার পুনরাবৃত্তি করা হলে ইরান আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

ইরানের আইন বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী গোলামহোসেইন দেহকানি

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা দাবি করছে ড্রোনটি আন্তর্জাতিক পানিসীমার আকাশে গুলি করা হয়েছে। কিন্তু ওয়াশিংটন তার এ দাবির সত্যতা প্রমাণ করতে পারবে না কারণ, ড্রোনটি ইরানের সাগরে ভেঙে পড়েছে এবং তেহরান তার ধ্বংসাবশেষ উদ্ধার করে  তা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে।

গত বৃহস্পতিবার (২০ জুন) গ্লোবাল হক মডেলের একটি অত্যাধুনিক মার্কিন গোয়েন্দা ড্রোন ইরানের আকাশসীমায় ঢুকে পড়ে। তেহরানের পক্ষ থেকে একাধিকবার এটিকে সতর্ক করা হলেও ড্রোনটি তার গতিপথ পরিবর্তন না করায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ড্রোনটিকে ইরানের হরমুজগান প্রদেশের আকাশসীমায় ভূপাতিত করে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৯