জিব্রাল্টারে জাহাজ আটক: ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i71724-জিব্রাল্টারে_জাহাজ_আটক_ব্রিটিশ_রাষ্ট্রদূতকে_তলব_করেছে_ইরান
জিব্রাল্টার প্রণালীতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলবাহী জাহাজ গ্রেস-১ আটকের ঘটনায় তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাককায়েরকে তলব করে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুলাই ০৫, ২০১৯ ০৭:৩৫ Asia/Dhaka
  • আটক ইরানি জাহাজ
    আটক ইরানি জাহাজ

জিব্রাল্টার প্রণালীতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলবাহী জাহাজ গ্রেস-১ আটকের ঘটনায় তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাককায়েরকে তলব করে।

সিরিয়া অভিমুখে যাওয়ার সময় গতকালই জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ মেরিন সেনারা ইরানি তেলবাহী জাহাজটিকে আটক করে। দিনের শেষ ভাগে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এ সম্পর্কে বলেন, ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলা হয়েছে যে, ব্রিটেনের এ পদেক্ষেপ চরম রীতিবিরুদ্ধ কারণ তারা যে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে আরোপ করা হয় নি এবং জাহাজ আটকের এ ঘটনা ইরান গ্রহণ করবে না।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

আব্বাস মুসাভি বলেন, স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সরকারের অনুরোধে ব্রিটিশ সেনারা ইরানি জাহাজ আটক করেছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এ ধরনের নিষেধাজ্ঞার বিরোধিতা করলেও ব্রিটেন সেই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।