ব্রিটেনের ট্যাংকার আটকের আহ্বান জানালেন আইআরজিসি'র জেনারেল
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সাবেক প্রধান এবং ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, আটক ইরানি ট্যাংকার ছেড়ে দিতে অস্বীকার করলে ব্রিটেনের তেলবাহী জাহাজ আটক করা হোক।
তিনি বলেন, জিব্রালটার প্রণালীতে আটক ইরানি তেলবাহী জাহাজকে যদি ব্রিটেন ছেড়ে না দেয় তবে ইরানের কর্তৃপক্ষের পাল্টা ব্যবস্থা নেয়া উচিত এবং তেলবাহী ব্রিটেনের একটি জাহাজকে আটক করা উচিত।
সিরিয়ার ওপর আরোপিত ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানি তেল নিয়ে যাওয়ার পথে ব্রিটেনের রাজকীয় মেরিন সেনারা গতকাল সুপার ট্যাংকার গ্রেস-১কে আটক করেছে। ইরান এ ঘটনার নিন্দা জানিয়েছে এবং তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলবও করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।